ঋণখেলাপী হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না জাহাঙ্গীর আলম। প্রার্থীতা ফিরে পেতে তার করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়ে ওই আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের আইনজীবী।







