চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার পাশে কোয়াব, দোষীদের শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারা আলম

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও নারী বিভাগের সাবেক ইনচার্জসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার জাহানারা আলম। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাবেক অধিনায়কের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বিবৃতিতে বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলেছে, ‘একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্নাভেজা চোখে তিনি হৃদয়ের ক্ষত তুলে ধরেছেন, আমাদের পুরো ক্রিকেট সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।’

‘জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ ও কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, বিসিবিরও উচিত দ্রুত তদন্ত করে বিষয়টি পরিষ্কার করা। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়। যতদ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করে কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নারী ক্রিকেটার এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন।’

‘পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে এই ধরনের ঘটনা আরও গভীরভাবে খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।’

পূর্ণ সমর্থনের কথা জানিয়ে কোয়াব লিখেছে, ‘জাহানারার প্রতি স্রেফ সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং যে কোনো ধরনের সহায়তা আমরা করব।’

Tags: কোয়াবজাহানারানারী ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
Previous Post

৮৯৪ দিন পর ন্যু ক্যাম্পে অনুশীলনে বার্সা

Next Post

রাজধানীতে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

Next Post
নিউজিল্যান্ড এডুকেশন এক্সপোতে শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের প্রতিবাদে নিষেধাজ্ঞা চিহ্নিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আইনজীবী নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT