চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার গুরুতর অভিযোগ: তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া উপদেষ্টা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সংশ্লিষ্ট সাবেক কিছু কর্মকর্তা ও নির্বাচকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন সাবেক ক্রিকেটার জাহানারা আলম। যৌন হয়রানির অভিযোগও তুলেছেন তিনি। সেটির প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার ভিডিও বার্তায় এই আশ্বাস দেন আসিফ মাহমুদ। জানিয়েছেন, স্পোর্টসসহ অন্যান্য জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি।

বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। আমাদের নারীরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য সকল স্পোর্টসে ভালো করছে। স্পোর্টসসহ আরও অন্যান্য জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম প্রায়োরিটি। এই বিষয়টা যখন আমি দেখি, সাক্ষাৎকারটা, সাথে সাথেই আমি বিসিবির সাথে কথা বলেছি। বিসিবির প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরও বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সাথে যোগাযোগ করা হয়েছে।’

তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবির তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে। ভুক্তভোগীর সাথে কথা বলে, তিনি যদি কোন আইনি ব্যবস্থা নিতে চান; যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে যারা জড়িত তারা যেন সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান, সেটা আমরা নিশ্চিত করব।’

‘এই ধরনের কথা শুধু যে আজকে প্রথম এসেছে এরকম না, অন্যান্য স্পোর্টসেও অনেক সময় আসে। আমাদেরকে নিশ্চিত করতে হবে দায়িত্বশীল জায়গা থেকে যাতে করে এ ধরনের কাজ করে কেউ পার না পেয়ে যায়।’

‘এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, ভবিষ্যতে কেউ শুধু ক্রিকেট না, আমাদের ৫৫টা ফেডারেশন আছে, আমাদের জেলায় জেলায় ক্রীড়া সংস্থা আছে, স্পোর্টসে নারীদের জন্য আরও ভালো পরিবেশ যেন নিশ্চিত করা যায়, সেটার জন্য এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব। বিসিবি তার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও আমরা ভুক্তভোগীর সাথে কথা বলছি, রাষ্ট্রীয় পর্যায় থেকেও যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।’

Tags: আসিফজাহানারাবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ভোলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আইনজীবী নিয়োগ

Next Post

হামজা আসছেন ১০ নভেম্বর, ক্যাম্পে এসেছেন কিংসের খেলোয়াড়রা

Next Post
বাংলাদেশ ক্রিকেটার চিত্র, ক্যাম্পে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা আসছেন ১০ নভেম্বর, ক্যাম্পে এসেছেন কিংসের খেলোয়াড়রা

জাতিসংঘ মহাসচিব জলবায়ু পরিবর্তনের গুরুত্বের ওপর বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT