চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর বুকে লাথি, ১ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 29, মার্চ 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
নিরাপত্তা প্রহরীর কক্ষে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউশনে যাওয়ার পথে পুরান ঢাকার নারিন্দা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওমর ফারুক সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে নারিন্দার স্টার বেকারির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত উমর ফারুক সুমন (৫০) রাজধানীর একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার সময় স্টার বেকারির সামনে সুমন একাধিকবার তাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করায় ইট দিয়ে মারতে উদ্যত হন সুমন। এরপর নানাভাবে শ্লীলতাহানি করেন তিনি। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসলে, ইট ফেলে ওই শিক্ষার্থীর বুকে লাথি দিয়ে পালিয়ে যায় সুমন।

পরবর্তীতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের বর্ণনায় অভিযুক্ত সুমনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন ওয়ারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম।

খায়রুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপরই তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় আসামির শাস্তি চেয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি এই কুলাঙ্গারের শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তা কোন স্বাভাবিক ঘটনা না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা জেনেছি। থানায় যোগাযোগ করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে। আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’

এবিষয়ে ওয়ারী থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পরে এসে মামলা করেছেন ভুক্তভোগীরা। এর আগেই নারিন্দা পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে।’

Tags: গ্রেপ্তারজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিপুরান ঢাকা
Previous Post

মেসির ১০০ গোল

Next Post

বৈধ ৭ অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে তিনটি ব্যবহার করেছিল হামলাকারী

Next Post
স্কুলের ভেতরে অস্ত্রধারী সন্দেহভাজন ব্যক্তি, সিসিটিভি ক্যামেরায় ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধ ৭ অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে তিনটি ব্যবহার করেছিল হামলাকারী

বিরোধী রাজনৈতিক নেত্রী চিত্র, পটভূমিতে মিয়ানমার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে নিষিদ্ধ সুচির রাজনৈতিক দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT