চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপককে চিঠি দিয়ে হত্যার হুমকি

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
2:51 অপরাহ্ন 15, মে 2023
in শিক্ষা
A A
নদীর পাশে বসে থাকা ব্যক্তি, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপককে উড়ো চিঠি দিয়ে আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে হ্ত্যার হুমকি দিয়ে ডাকযোগে বেনামে এক চিঠি পাঠানো হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগ নেতাদের কটাক্ষও করা হয়েছে।

সোমবার (১৫ মে) অধ্যাপক ড. মিল্টন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘গতকাল দুপুরে বিভাগে ডাকপিয়ন এসে চিঠিটি অফিসে দিয়ে যান। এরপর কয়েক পৃষ্ঠার চিঠিটি খুলে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতাদের ছবি বিকৃত করে সেখানে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিভিন্ন বাজে মন্তব্য লেখা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে করা হয়েছে বিকৃত মন্তব্য।’

হাতের লেখা চিঠি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপককে হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আরও বলেন, গতবারের মতো এবারও ডাকযোগে আমাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রথমত তারা আমাকে ‘মালাউন’ (অভিশপ্ত) ভাবছে। তাছাড়া আমি মূলত প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় লেখালেখি করেছি, বাংলাদেশের ভালো ভালো দিকগুলো তুলে ধরি। এ জন্যই তারা এগুলো সহ্য করতে পারছে না। তাই তারা আমাকে টার্গেট করেছে। বারবার উড়োচিঠি দিয়ে হত্যার হুমকি দিচ্ছে।

Handwritten letter with Bengali text and annotations in red and blue ink. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে এখনও অবগত নই। আমাকে কেউ কিছু জানায়নি।’

এর আগেও চলতি বছরের ২৯ জানুয়ারি একই ধরনের চিঠি দিয়ে মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। সেই ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপককে চিঠি দিয়ে হত্যার হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগেও ২০১৪ সালে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কলাম লেখার কারণে ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস প্রাবন্ধিক, কলামিস্ট, সাহিত্য-সমালোচক ও কবি হিসেবে পরিচিত। এছাড়াও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর সাধারণ সম্পাদক, দিশারি ফাউন্ডেশন এবং শ্যালোম ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক ছিলেন।

Tags: চিঠিজগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

ফারুকের মরদেহ আসছে সকালে, দাফন হবে গাজীপুরে

Next Post

মেসিকে ফেরাতে সম্ভাব্য ‘সবকিছুই’ করবে বার্সা

Next Post
মেসি ও কোচের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ফেরাতে সম্ভাব্য ‘সবকিছুই’ করবে বার্সা

জেলেনস্কি রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে আকস্মিক সফরে জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT