চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
8:57 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের ছবি, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৫ প্রকাশিত হয়েছে। শিক্ষা সাময়িকী এ র‍্যাংকিংয়ে প্রথমবারের মত সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)।

বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১ প্লাস।

এবারের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। টাইমস হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ১,৯০৭টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে যা ১০৮টি দেশ এবং অঞ্চলে বিস্তৃত।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টমবারের মতো প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড। দ্বিতীয় স্থানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে এমআইটি, চতুর্থ স্থানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এবং পঞ্চম স্থানে রয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

জানা যায়, টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বা ডাটা বিচার-বিশ্লেষণের মাধ্যমে র‍্যাংকিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে (বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন; আন্তর্জাতিকতা অর্থাৎ আন্তর্জাতিক ও দেশীয় ছাত্র, শিক্ষক ও গবেষকের অনুপাত; শিক্ষা ও গবেষণার সুযোগ, মান ও পরিবেশ; গবেষণার সুনাম, আয় ও গবেষণা প্রবন্ধের গুণগত মান, ইমপেক্ট ফেক্টর জার্নালে প্রকাশের হার এবং গবেষণা প্রবন্ধের সাইটেশন ও প্রভাব ইত্যাদি) তারা বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাংকিংয়ের জন্য বিচার-বিশ্লেষণ করে থাকে।

নতুন বিশ্ববিদ্যালয় এবং প্রথম বার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বেশ ভাল অবস্থান লাভ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও র‍্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই র‍্যাংকিংয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে নবতর পরিচিতি লাভ করলো যা বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যাওয়া শিক্ষার্থীদের আলাদা মর্যাদা দেবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা।

এর আগে এ বছরের ১৮ জানুয়ারি টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্তির জন্য তাদের সাথে সমন্বয় করে তথ্য প্রদানের লক্ষ্যে উপাচার্যকে আহবায়ক করে চারজন শিক্ষককে সদস্য করে পাঁচজনের একটি কমিটি গঠন করা হয়। সদস্য চারজন হলেন, সিএসই বিভাগের ড. মো. জুলফিকার মাহমুদ, ড. মো. আমিনুল ইসলাম, আইন বিভাগের মুনিরা জাহান সুমি এবং বাংলা বিভাগের শাহ মো. আরিফুল আবেদ।

এবিষয়ে জানতে চাইলে টিএইচই র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত কমিটির সদস্য শাহ মো. আরিফুল আবেদ বলেন, টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংকে বিশ্বের মর্যাদাপূর্ণ র‍্যাংকিং হিসেবে বিবেচনা করা হয়। আমরা প্রায় দুই বছর আগে থেকে বিশ্বমানের মর্যাদাপূর্ণ র‍্যাংকিংয়ে আসার প্রয়াস চালিয়ে আসছিলাম। ২০২৫ সালে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত তালিকাভুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের ও সম্মানের।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

পুলিশের যেসব কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Next Post

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল আইরিনের

Next Post
বাস দুর্ঘটনা ও আহত নারীদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল আইরিনের

চ্যানেল আই অনলাইন এর জীবন বীমা বোর্ডের চেয়ারম্যান মোখলেস উর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন বীমা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT