চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী হত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
12:53 অপরাহ্ন 20, অক্টোবর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ছবি, শিক্ষার্থী হত্যার ঘটনায় শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউশনি করতে এসে ছুরিঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন খুনের ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোকদিবস ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করবো। আর আগামী ২২ তারিখ যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করা ছিল, সেটা স্থগিত করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।

গতকাল রোববার বিকাল ৪ টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম জোবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

এই ঘটনায় গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও তাঁতিবাজার মোড় অবরোধ করে। এক পর্যায়ে রাত বারোটার দিকে দ্রুত অপরাধীকে ধরতে ও কাজ ত্বরান্বিত করতে বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনশিক্ষার্থীর মরদেহশোক
Previous Post

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু

Next Post

নিজের মুখ তো দূর, স্বামীর মুখও দেখাননি জাইরা!

Next Post
জাইরা স্বামীর সঙ্গে রাতের আকাশে চাঁদ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের মুখ তো দূর, স্বামীর মুখও দেখাননি জাইরা!

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে তেল না কিনলে ভারতের পণ্যে ব্যাপক শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT