চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:37 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের সামনে মূল প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/ সমমান ও ২০২৪ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের ই ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১.৩০টা পর্যন্ত, বিকেল ২.৩০টা হতে বিকেল ৪টা পর্যন্ত, বিকেল ৫টা হতে বিকেল ৬.৩০টা পর্যন্ত মোট তিনটি শিফটে হবে।

ইউনিট-ডি সামাজিক বিজ্ঞান অনুষদ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।

ইউনিট-বি কলা অনুষদ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত, বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিট-এ বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিকাল ৪টা
হতে বিকাল ৫টা পর্যন্ত হবে।

ইউনিট-সি বিজনেস স্টাডিজ অনুষদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত, দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন প্রাথমিক আবেদন ফি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে ৪০ হাজার তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

বাংলাদেশের প্রখ্যাত সাত শিল্পীর ছবি নিয়ে লন্ডনে চিত্র প্রদর্শনী শুরু

Next Post

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান নতুন সিইসি

Next Post
নতুন নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান নতুন সিইসি

চ্যানেল আই অনলাইন লোগো ও বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী বিদ্যুতে কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য দূর করার আহ্বান হেফাজতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT