চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বয়স বাড়েনি, বড়দের মতো ভান করি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 21, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বক্তা পোশাক পরা, ট্রলার ও পত্রিকা প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু এবং কিশোর-কিশোরীদের কাছে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখালিখি অন্যরকম জনপ্রিয়। বিশেষ করে তার সৃষ্ট শিশুতোষ গল্প উপন্যাসগুলো একটু বেশিই প্রিয়!

এবার এই লেখকের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে আবু রায়হান জুয়েল নির্মাণ করলেন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ জানুয়ারি।

মঙ্গলবার সন্ধ্যায় ছবির পোস্টার ও ট্রেলার প্রকাশ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন ছিলো রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে।

সেখানে ছবির নায়ক সিয়াম, নায়িকা পরীমনির ছাড়াও এসেছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রায়ই চিত্রপরিচালকরা আমার গল্প উপন্যাস থেকে ছবি তৈরি করতে চান। কিন্তু আমি অনুমতি দেই না। আমি চাই, বই পড়ে মানুষ কল্পনা করুক। নইলে পরিচালক ছবি বানালে চরিত্রগুলো যেভাবে প্রেজেন্ট করা হয় মানুষ সেটাই বুঝে নেয়। কিন্তু ‘রাতুলের রাত রাতুলের দিন’ যখন লিখেছিলাম তখন চলচ্চিত্র নির্মাণ হবে এই উদ্দেশ্যে লিখেছিলাম। এজন্যই এই গল্পটা চলচ্চিত্র বানাতে অনুমতি দেই।

তিনি বলেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি শিশুরা কীভাবে ছবিটি তাদের অভিভাবক নিয়ে সিনেমা হলে গিয়ে উপভোগ করে।’

শিশুতোষ গল্প লেখালেখি করতে গিয়ে তাদের পালস বোঝেন কীভাবে? উত্তরে চ্যানেল আই অনলাইনকে দেশের বৈজ্ঞানিক কল্পকাহিনীর অন্যতম এই লেখক বলেন, আমার বয়স আসলে বাড়েনি, বড়দের মতো ভান করি। আমি একদমই বড় হই নাই।

তিনি বলেন, আমাকে যদি ছোটদের সাথে কথা বলতে দেয়া হয়, ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে কথা বলতে পারি। কিন্তু বড়দের সাথে কথা বলতে বলা হয় চিন্তা করে বলতে হয়। শিশুদের সাথে আমার যোগাযোগ তাই বেশি হয়। কাজেই আমার বয়স একদমই বাড়ে নাই।

প্রখ্যাত শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি সবসময় চাই বাচ্চারা তাদের জীবন উপভোগ করুক। এই উপভোগের অন্যতম উপাদান চলচ্চিত্র। একটি ভালো চলচ্চিত্র শিশুদের কাল্পনিক শক্তির বিকাশ ঘটায়। কিন্তু আমাদের দেশে শিশুতোষ চলচ্চিত্র বেশি নির্মিত হয় না, তাই উপভোগের বিষয়গুলো তারা মিস করে। আমি অত্যন্ত আনন্দিত আমার গল্প থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র মতো ভালো চলচ্চিত্র নির্মিত হয়েছে।

সরকারি অনুদান পাওয়া ছবি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র পোস্টার ও ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এর সহ-প্রযোজক বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, চিত্রপরিচালক মোরশেদুল আলম, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইমাম প্রমুখ।

Tags: অ্যাডভেঞ্চার অব সুন্দরবনট্রেলারপরীমনিমুহম্মদ জাফর ইকবাললিড বিনোদনসিনেমাসিয়াম
Previous Post

আবারও শীর্ষ করদাতা ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ

Next Post

সিয়ামের কোলে বসে মা পরীমনির সিনেমার ট্রেলার দেখলো রাজ্য

Next Post
পরীমনি ও সিয়াম সিনেমার ট্রেলার দেখছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়ামের কোলে বসে মা পরীমনির সিনেমার ট্রেলার দেখলো রাজ্য

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতাদের ছবি, করদাতাদের তালিকায় স্থান পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা করদাতার তালিকায় গান-সিনেমার ছয়জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT