চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাদা হওয়ার পরে ‘চড়কাণ্ড’ দূরত্ব কমিয়েছে উইল-জাডার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in বিনোদন
A A
উইল-জাডার আলাদা হওয়ার পরে দূরত্ব কমিয়েছে, হাসিমুখে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বছর ধরে আলাদা থাকছেন জাডা ও উইল স্মিথ। তবে এখবর এতদিন গোপন ছিল। সম্প্রতি জাডা জানিয়েছেন তাদের ‘সেপারেশন’-এর খবর। অস্কারের চড়কাণ্ড তাদের দূরত্ব কিছুটা কমিয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে নিউ ইয়র্কের পেরেলম্যান পারফর্মিং আর্টস সেন্টারের এক অনুষ্ঠানে জাডা জানিয়েছেন, অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার পরে উইল স্মিথের সঙ্গে জাডার দূরত্ব কিছুটা কমেছে।

তিনি বলেন, “আমি যখন অস্কারে অতিথির আসনে বসে ছিলাম, এটা ঘটে। আমার মনে হয়েছে, ‘তুমি ক্রিসকে মারলে?’। আমার তখন মনে হয়েছিল আমরা একই পথের যাত্রী। আমি স্ত্রীর স্থানে থাকতে পারবো না। কিন্তু যে কোনো ঝড় একসঙ্গে মোকাবিলা করবো। কারণ আমি তার পাশে থাকবো সবসময়।”

২০২২-এর অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। উপস্থাপনা করার সময় জাডার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের।

কয়েক দিন আগেই ‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তার বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তারা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।

Tags: অস্কারউইল স্মিথক্রিস রকলিড বিনোদনসিনেমা
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার উৎসব শুরু আগামীকাল

Next Post

আগামীকাল শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন

Next Post
Smiling young boy with short black hair and a blue jacket. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন

গ্ল্যাডিওলাস ফুলের বাগান, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ফুলের স্পর্শে আপনার মৃত্যু হতে পারে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT