চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ১১ সেপ্টেম্বর

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
5:15 অপরাহ্ন 10, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
নির্বাচনী তফসিল ঘোষণা অনুষ্ঠানে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছ জাবি প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) বিকাল ৩ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ, ১৪ আগস্ট বিকাল ৪ টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ এবং ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানানো হয় তফসিলে।

মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্টে। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪ টায়।

অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকাল ৪ টায়।

তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টা থেকে ০৯ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা এবং সবকিছু শেষে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যার পরেই বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল জাকসু নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছিল।

Tags: জাকসু নির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়
Previous Post

গভীর রাতে মুরগির ডাক নকল, ঘরের দরজা খোলামাত্রই ছুরিকাঘাতে হত্যা

Next Post

মুক্তি পেতেই বিপাকে ‘উদয়পুর ফাইলস’ প্রযোজক, আসছে লাগাতার হুমকির ফোন!

Next Post
উদয়পুর ফাইলস সিনেমার পোস্টার, একজন পুরুষের ছবি, পটভূমিতে সংবাদপত্রের খবরে ভরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেতেই বিপাকে ‘উদয়পুর ফাইলস’ প্রযোজক, আসছে লাগাতার হুমকির ফোন!

শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT