চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরাতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো: রেজাউল হক এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন পিতম। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে অমর্ত্য রায়ের রিটের শুনানি শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ভিপি পদে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে রুলসহ নির্দেশ দেন।

অমর্ত্য রায় জন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে ভিপি পদের প্রার্থীতা ফিরে পেতে গতকাল হাইকোর্টে রিটটি করেন অমর্ত্য রায় জন।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এবারের জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করেছে।

Tags: জাকসুহাইকোর্ট
Previous Post

সিঙ্গাপুরের জালে ৪ গোল, শেষটা রাঙালো বাংলাদেশ

Next Post

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

Next Post
বাংলাদেশের পতাকাসংবলিত গাড়ির সারি, নিরাপত্তা ও আধুনিকতা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবিলা-পাশাদের সাথে ব্যাচেলর বাসায় ফিরছে নেহাল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT