চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতেও ‘বাজবল’ ক্রিকেট খেলতে চায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 04, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাট হাতে, চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০তে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সমতায় থেকে শেষ হয় সিরিজ। অ্যাশেজ ফিরিয়ে আনতে না পারলেও থামেনি ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট। এবার ভারতের মাটিতেও একই ধরনের ক্রিকেট খেলতে চায় তারা। এমনটাই জানালেন ইংলিশদের টপ অর্ডার ব্যাটার জ্যাক ক্রাওলে।

সদ্যশেষ হওয়া অ্যাশেজে আগ্রাসী ক্রিকেট খেলা ইংল্যান্ডের ছিল বড় পরীক্ষা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার সঙ্গে চাপের মধ্যেও দুর্দান্ত ক্রিকেটই খেলে গেছে তারা। শেষ পর্যন্ত সিরিজ জিততে না পারলেও সেই পরীক্ষায় অবশ্য ভালোই করেছে ইংল্যান্ড। ‘বাজবল’ ক্রিকেটকেও ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা।

ক্রাওলের মতে, আগামী বছর ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও আগ্রাসী ক্রিকেট খেলবে ইংল্যান্ড। দলটির জন্য এখন দারুণ একটি সুযোগ বলেও মনে করছেন এ ক্রিকেটার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ শুরু আগামী বছরের ২৫ জানুয়ারি। ভারতের কন্ডিশন ও উইকেটে বাজবলের কঠিন পরীক্ষা হবে। তবে এই লম্বা সময়ের মধ্যে ভারতেও বাজবল জ্বলে উঠবে বলেই বিশ্বাস ক্রাওলের। বলেছেন, ‘কে জানে আমরা ভারতের বিরুদ্ধে এমনটা করতে পারব কিনা? শুধুমাত্র সময় বলে দেবে।’

‘তাদের মাঠগুলো সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। কখনো কখনো ভারতের মাঠে উইকেটে সিম ও সুইং কাজ করে। তাদের এখন দুর্দান্ত সব পেসার আছে। আশা করি সেখানে পেস উপযোগী কয়েকটা পিচ থাকবে, যা আমাদের কিছুটা সহায়তা করবে।’

‘স্পিনিং উইকেটও হলেও আমারও ধারণা, স্পিনও আমরা ভালো খেলি। উইকেট যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। তবে মাঠগুলো অনেকটাই অচেনা। গতবার আহমেদাবাদ ও চেন্নাইয়ে যেমন টার্নিং উইকেট ছিল। এবার তেমনটা হবে কিনা জানি না।’

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডজ্যাকটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টস
Previous Post

পান্না কায়সারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post

মনার জন্যই ৮ বছর পর সিনেমায় মাহফুজ!

Next Post
অভিনেতা মাহফুজ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

মনার জন্যই ৮ বছর পর সিনেমায় মাহফুজ!

হৃতিকের বাবা ও তার ছবি, সিনেমার চরিত্রের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃষ ৪’ নিয়ে হৃদয়বিদারক তথ্য দিলেন হৃতিকের বাবা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT