চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল চুরির অভিযোগ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:07 অপরাহ্ন 18, জুন 2023
in শিক্ষা
A A
জাবির পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রদের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের তিনটি মোবাইল ফোন নিরাপদে রাখার কথা বলে মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে।

আজ রোববার ১৮ জুন ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ১২৯ ও ১৩৫ নং কক্ষে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সি ইউনিটের কলা ও মানবিক অনুষদের ছাত্রীদের চতুর্থ শিফটের পরীক্ষা শুরু হয় দুপুর ১টা ৫০ মিনিটে। পরীক্ষার্থীদের দুপুর ১ টা ১০ মিনিটেই কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়। কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা পরীক্ষার্থীরা নাম রোল লিখে টেবিলের ওপর মোবাইল জমা রাখেন। তবে পরীক্ষা শুরুর পূর্বে অজ্ঞাত এক যুবক কক্ষে গিয়ে যাদের কাছে মোবাইল ফোন আছে, সেগুলো জমা দিতে বলেন। এসময় ওই যুবক নিরাপদে মোবাইল রাখার আশ্বাস দেন পরীক্ষার্থীদের।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সামিয়া সুলতানা বলেন, আমি ঢাকার শান্তিবাগ থেকে পরীক্ষা দিতে এসেছি। আমার পরীক্ষা ছিল চতুর্থ শিফটে সমাজবিজ্ঞান ভবনের ১২৯ নং রুমে। পরীক্ষা শুরুর আগেই তরুণ বয়সী এক লোক রুমে এসে ফোন জমা দিতে বলে। পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে থেকে ফোন নিয়ে যাওয়ার জন্য আশ্বস্ত করে। পরীক্ষা শেষে বাইরে এসে আমরা তার দেখা পাইনি।

আরেক ভুক্তভোগী আজমেরী রুমানা বলেন, লোকটির পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। ফরমাল পোশাকে পরিপাটি হয়ে থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বলেই মনে হয়েছে। আমরা বিশ্বাস করে তার কাছে ফোন জমা দিয়েছি। এভাবে লাপাত্তা হয়ে যাবে ভাবিনি।

এদিকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন সমাজবিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ক, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোঃ আবদুল মাননান। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করাই নিয়ম বহির্ভূত কাজ। আমরা বারবার মোবাইল নিয়ে আসতে নিষেধ করি। তারপরও যেহেতু পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে তাই আমরা সিসিটিভি ফুটেজ দেখে এটি শনাক্ত করার চেষ্টা করছি। এটা কি বাইরের লোক করেছে নাকি ক্যাম্পাসের কেউ করেছে সেটা এখনো বলা যাচ্ছে না।

Tags: জাবিবিশ্ববিদ্যালয়মোবাইল
Previous Post

হালান্ডকে দুয়োধ্বনি

Next Post

বৃহস্পতি গ্রহে বজ্রপাত

Next Post
বৃহস্পতি গ্রহের ঘূর্ণিঝড়ের মধ্যে বজ্রপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতি গ্রহে বজ্রপাত

নিহত যুবলীগ কর্মীর ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক, পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ কর্মী নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT