চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে ৩ পক্ষের ৯ প্রার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 11, আগস্ট 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে ৯ প্রার্থী, বিভিন্ন পেশার প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি প্রতিনিধি:
দীর্ঘ ৮ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৪টায়। নির্বাচনে শিক্ষকদের তিনটি পক্ষ থেকে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র পক্ষ থেকে সাবেক উপ-উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হয়। তার সঙ্গে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।

আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম একটি প্যানেল ঘোষণা করেন। উপাচার্য ও প্রশাসন সমর্থিত এ প্যানেল থেকে অধ্যাপক মো. নূরুল আলমের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর শিক্ষক পরিষদ’ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফীর নেতৃত্বে আরও একটি প্যানেল ঘোষণা করেছেন। প্যানেলে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোতাহার হোসেন।

উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজ করার লক্ষে আমরা প্যানেল ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়ার লক্ষেই আমরা নির্বাচনে এসেছি। নির্বাচিত হলে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবো। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের সিনেটরদের সমর্থন প্রত্যাশা করছি।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, আমাদের প্যানেলের পক্ষ থেকে সিনেটরদের সহযোগিতা কামনা করছি। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী। তারই ধারায় উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নির্বাচনের জন্য সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফি বলেন, নির্বাচিত হলে ছাত্ররা যাতে সর্বোচ্চ সুবিধা পায় এ বিষয়গুলো আমরা দেখবো। সিনেটরদের প্রতি আহ্বান, এমন কাউকে নির্বাচন করুন যিনি ছাত্রদের কল্যাণে কাজ করতে পারে। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কাজ করার সুযোগ পেলে নিজের প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখে কাজ করবো।

আগামীকাল বিকেলে বিশেষ সিনেট অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভটপ্রাপ্ত তিনজনের নামের তালিকা চ্যান্সেলরের কাছে পাঠানো হবে। যাদের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন তিনি।

 

 

Tags: উপাচার্য প্যানেল নির্বাচনশিক্ষক রাজনীতিসিনেট অধিবেশন
Previous Post

রাজ্যকে আগলে রাখছেন রাজ-পরী, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

Next Post

প্রাইজমানি শ্রীলঙ্কান শিশুদের জন্য দিলেন কামিন্স-ওয়ার্নাররা

Next Post
শিশুদের জন্য প্রাইজমানি বিতরণ, শিশুদের হাসি ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইজমানি শ্রীলঙ্কান শিশুদের জন্য দিলেন কামিন্স-ওয়ার্নাররা

বাংলাদেশ সংসদ ভবন, রাজধানী ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদের ১৯তম অধিবেশন বসছে ২৮ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT