চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরলেন নির্যাতনের শিকার ফুলপরী

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
5:05 অপরাহ্ন 04, মার্চ 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
নির্যাতনের শিকার ফুলপরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরেছেন, সাংবাদিকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন নিরাপত্তার সাথে ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় পাবনা ও কুষ্টিয়া পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ক্যাম্পাসে দিয়ে যায়।

এদিকে আজ শনিবার দুপুরে ফুলপরীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে ব্যপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত বহিষ্কার করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন।

নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে এ বিষয়ে ফুলপরী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন।

নির্যাতনের ঘটনার পর থেকে ফুলপরী বিশ্ববিদ্যালয়ের বাহিরে অবস্থান করছিলেন। গত বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন ভুক্তভোগী ফুলপরি যে হলে থাকতে চায় তাকে সে হলের আবাসিকতা দেওয়ার।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ফুলপরীর পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে তাকে তুলে দেয়া হয়েছে। ফুলপরী বলেছেন, তার মনে এখনো শংকা আছে, শারীরিক নিরাপত্তা দাবি করেছেন তিনি।

Tags: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ নেত্রীছাত্রী নির্যাতনফুলপরীবঙ্গমাতা হল
Previous Post

সৌদিতে ক্যাম্প করতে দেশ ছাড়ছেন জামালরা

Next Post

আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মেসি

Next Post
আর্জেন্টিনার ফুটবল দলের দুই খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মেসি

ফুলপরীসহ ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলপরীকে নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT