চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিকারে প্রেম নয়, দৃশ্যটি ছিল শুটিংয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
শুটিংয়ের সেটে দুই অভিনেতা ও অভিনেত্রী, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার জোভানের সঙ্গে বড় পর্দার পূজা চেরী প্রথমবার অভিনয় করছেন একটি ওয়েব ফিল্মে। ‘পরী’ নামের ওই ফিল্মটি মাহমুদুর রহমান হিমির পরিচালনায় শুটিং চলছিল ব্যাংককে। শুটিংয়ের কিছু দৃশ্য অন্তর্জালে ফাঁস হয়ে গেলে তৈরী হয় জলঘোলা পরিস্থিতি!

পূজা-জোভানের রোমান্টিক মুহূর্তের ছবিগুলো নিয়ে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রটে। বলা হয়, জোভানের সঙ্গে প্রেম করছেন পূজা চেরী! বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়!

তবে ওয়েব ফিল্মটির প্রযোজক সাজু মুনতাসির ব্যাংকক থেকে চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি শ্রেফ গুঞ্জন। আসলে দৃশ্যটি ছিল শুটিংয়ের!

তিনজন ব্যক্তি শুটিং সেটের বাইরে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ব্যাংককে চলছে ওয়েব ফিল্মটির শুটিং

বিষয়টি নিয়ে পূজা চেরী বলেন, শুটিংয়ের ছবি ছড়িয়ে মিথ্যে কথা রটানো হচ্ছে। ছড়িয়ে পড়া স্থিরচিত্রে জোভানের সঙ্গে যেভাবে দেখা গেছে সেভাবেই ওয়েব ফিল্মেও দেখা যাবে বলেও জানান পূজা চেরী। তিনি বলেন, এতে নেতিবাচক কিছু নেই। কেউ একজন গোপনে শুটিংস্পট থেকে ছবি তুলেছে। এরপর সে রঙ মিশিয়ে ছবি পোস্ট করে গুজবে কথাগুলো ছড়িয়েছে।

জোভানের সঙ্গে পূজা চেরীর ছড়িয়ে পড়া ছবিগুলো শুটিংয়ের উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব ছবি দেখছেন এসব ওয়েব ফিল্মের শুটিংয়ের অংশ। সেখানে আমরা গোপন ক্যামেরা দিয়ে শুটিং করেছি। এসব শুটিংয়ের বাইরের ছবি বলার কোনো অবকাশ নেই। ওয়েব ফিল্মটি দেখলে সবাই বুঝতে পারবে।

‘পরী’ নির্মিত হচ্ছে ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে। জোভান-পূজা ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মুসাফির বাচ্চু, সিনথিয়া।

Couple dancing and embracing at a lively event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ
শুটিংয়ের যে ছবিগুলো নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে নারী পাচারের গল্পকে উপজীব্য করে। এখানে দেখা যাবে পূজাকে বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করে আনা হয়েছে। তিনি একজন বার ড্যান্সার। ব্যাংককের বিভিন্ন স্থানে ‘পরী’র দৃশ্যধারণ হয়েছে।

প্রযোজক সাজু মুনতাসির বলেন, ফেসবুকে যেসব ছবি ভাসছে সেগুলোর কোনো ভিত্তি নেই।  নভেম্বরেই ‘পরী’ একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। দেশে ফিরে আরও চারদিনের শুটিং করতে হবে।

Tags: জোভানতারিক আনাম খানপূজা চেরীমুসাফির বাচ্চুসিনথিয়াসিনেমা
Previous Post

এই পরিবেশটা মিস করছিলাম: শুটিংয়ে ফিরে শাকিব

Next Post

যেভাবে ২ ঘণ্টায় নেওয়া হবে এসএসসি পরীক্ষা

Next Post
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে ২ ঘণ্টায় নেওয়া হবে এসএসসি পরীক্ষা

ব্রেন্ডন ফ্রেজার কাঁদছেন, তার পাশে অন্যরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরলেন, কাঁদালেন, কাঁদলেন ব্রেন্ডন ফ্রেজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT