চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৩ শিক্ষার্থীকে স্নাতক সনদ দিল ইউসিবি

মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 30, জুন 2024
in শিক্ষা
A A
Graduates in black gowns and yellow stoles at a graduation ceremony in a large hall. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_0

মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

সন্ধ্যায় শেরাটন ঢাকা’য় আয়োজিত এই জমকালো সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-সহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি।

ইউসিবি’র মাধ্যমে এযাবৎ তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে।

কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। পাশাপাশি বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির।

“আমাদের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করতে দেখে আমি গর্বিত”, বলেন ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনির। তিন বলেন, “মোনাশ কলেজের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবি দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি করে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের পথ তৈরি করছে, যাতে তারা নিজেদের ও দেশের ভবিষ্যত আরো উজ্জ্বল করে তুলতে পারে।”

ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “আমাদের মোনাশ প্রোগ্রামে উত্তীর্ণ (পাস) হওয়া প্রত্যেক শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার নিশ্চিত সুযোগ পায়। আমাদের সকল শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়। এই যাত্রায় তাদের সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।”

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন বলেন, “বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরির ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি মনে করি, এই শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

Tags: ইউসিবি
Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. শেলীনা নাসরীন

Next Post

কক্সবাজারে নদীতে ভেসে এলো গলাকাটা মরদেহ

Next Post
নদীতে ভেসে থাকা গলাকাটা মরদেহের ছবি, কক্সবাজারের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নদীতে ভেসে এলো গলাকাটা মরদেহ

JCS and CSTI team of BAF during a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম নিয়ে এখনই নীতিমালা প্রয়োজন: শাইখ সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT