চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 11, আগস্ট 2026
in কর্পোরেট নিউজ
A A
বাংলাদেশের আবহাওয়ার উপযোগী আইটেল এসি, আধুনিক ও শক্তিশালী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার (এসি) নিয়ে এসেছে বৈশ্বিক স্মার্ট লাইফস্টাইল ব্র্যান্ড আইটেল। বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় দেশে তৈরি করা হয়েছে নতুন এই ডিসি ইনভার্টার এসি।

মঙ্গলবার (১১ আগস্ট) আইটেল জানায়, নতুন এই এসির মাধ্যমে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের পাশাপাশি কনজ্যুমার ইলেকট্রনিকস ব্যবসায়ও প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি।

আইটেলের দাবি, ডিসি ইনভার্টার প্রযুক্তির কারণে এসিটি প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে কম্প্রেসর বারবার চালু ও বন্ধ হওয়ার প্রয়োজন হয় না এবং এতে বিদ্যুৎ খরচ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ঘরের তাপমাত্রা ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে এর স্থায়িত্ব বাড়াতেও এটি সহায়তা করবে। এসিটিতে রয়েছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের বিনা মূল্যের সার্ভিস সুবিধা।

আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার ডনসিয়ন বলেন, বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এসিটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আরও বেশি পরিবারকে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য ও বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আইটেলের গুরুত্বপূর্ণ কৌশলগত বাজারগুলোর একটি। দীর্ঘদিনের বাজার উপস্থিতির ধারাবাহিকতায় দেশে কনজ্যুমার ইলেকট্রনিকস ব্যবসা সম্প্রসারণ করতে পেরে তারা আনন্দিত। নতুন এসিটিতে রয়েছে ‘ট্রিপল ভোল্টেজ কেয়ার’ প্রযুক্তি। এর ফলে বিদ্যুতের ভোল্টেজ কমে বা বেড়ে গেলে কিংবা হঠাৎ ওঠানামা করলেও এসির কার্যক্রম সচল থাকার পাশাপাশি অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশ সুরক্ষিত রাখতে সহায়তা করবে প্রযুক্তিটি।

আইটেলের অনুমোদিত ব্র্যান্ড আউটলেট ও জাতীয় পর্যায়ের অংশীদার রিটেইল চ্যানেলে ইতোমধ্যে এসিটির প্রি-বুকিং শুরু হয়েছে। আগস্টের শেষ দিকে এটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কার্লকেয়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে আইটেল। এর আওতায় দেশজুড়ে ৭০০টির বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে এসি ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে। বাংলাদেশে ট্রানশন হোল্ডিংসের আওতাধীন ব্র্যান্ড আইটেল বর্তমানে বিশ্বের ৭০টির বেশি উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে। স্মার্টফোন, ফিচার ফোন, অ্যাকসেসরিজ ও স্মার্ট ডিভাইসের মাধ্যমে বাংলাদেশে ইতোমধ্যে শক্তিশালী গ্রাহকভিত্তি তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স যুক্ত করে কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আইটেলের।

Tags: আবহাওয়াএয়ার কন্ডিশনার
Previous Post

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

Next Post

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

Next Post
চিত্রনায়িকা কাইথি-লিও-কুলির নতুন সিনেমার দৃশ্য, তারা গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT