চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজামুখী ফ্লোটিলা অভিযান থেকে সরে গেল ইতালি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 01, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজামুখী ফ্লোটিলার জন্য প্রস্তুত বাংলাদেশি নৌকা ও জাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ সেপ্টেম্বর, গ্রিসের কাউফোনিসি দ্বীপের কাছে গাজা পৌঁছানোর লক্ষ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিচ্ছে নৌকাগুলো।

অবরুদ্ধ গাজায় সহায়তা পাঠাতে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সরে দাঁড়িয়েছে ইতালি।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরের সঙ্গে থাকবে না। ফলে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়তে পারেন।

৪০টির বেশি নৌযান ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

ইতালি ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে আয়োজকেরা তা প্রত্যাখ্যান করে জানায়, আমাদের যাত্রা চলবেই।

এর আগে গত সপ্তাহে গ্রীস উপকূলে ফ্লোটিলা ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা এর জন্য ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব অভিযোগ অস্বীকার করে। তবে ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, যেকোনো মূল্যে তারা এ বহরকে গাজায় পৌঁছাতে দেবে না।

ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীও ধারণা করছেন, বহরটি থামিয়ে সদস্যদের আটক করা হতে পারে।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

Tags: ইতালিইসরায়েলগাজাফিলিস্তিন
Previous Post

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত, জরুরি অবস্থা জারি

Next Post

মস্তিষ্কে স্ট্রোক, বর্তমানে স্থিতিশীল মেয়েদের কোচ সারোয়ার

Next Post
মস্তিষ্কে স্ট্রোকের মেয়েদের কোচ সারোয়ারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্তিষ্কে স্ট্রোক, বর্তমানে স্থিতিশীল মেয়েদের কোচ সারোয়ার

Prime Minister Sheikh Hasina visits an international airport with officials and security personnel. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT