চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিকে কাঁদিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 23, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড নারী ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ইউরোর প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে যোগ করা সময়ের পাঁচ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইতালি। অপেক্ষা রেফারির শেষ বাঁশি বাজানোর। তখনই গোল করে বসে সময়তায় ফেরে ইংলিশ দলটি। নাটকীয় ম্যাচ শেষপর্যন্ত গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও চমক দেখায় ইংল্যান্ড। ম্যাচ যখন টাইব্রেকারে যাওয়ার পথে, বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোলে হৃদয় ভাঙে ইতালির। বেশিরভাগ সময় এগিয়ে থাকার পরও বিদায় নিতে হয় ইতালির মেয়েদের।

সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার রাতে ইতালিকে ২-১এ হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইংলিশ মেয়েদের হয়ে যোগ করা ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি করেন মিশেল আগিয়েমাং এবং ১১৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ক্লোয়ি কেলি। ৩৩ মিনিটে ইতালির একমাত্র গোলটি করেন বারবারা বোনেনসা। জুরিখে বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি-স্পেন।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। বাসেলে রোববার জিতলে টানা দ্বিতীয়বার ইউরোর শিরোপা উঁচিয়ে ধরবে তারা।

নাটকীয় জয়ে ফাইনালে ওঠার পর ইংলিশ কোচ সারিনা ভাইগমান বলেছেন, ‘আমরা কোন একদিন এই ঘটনা নিয়ে সিনেমা বানাব। সত্যি বলতে, এটা যেন সিনেমাই ছিল। অবিশ্বাস্য একটা ব্যাপার।’

Tags: ইতালিইংল্যান্ডকেলিমেয়েদের ইউরোলিড স্পোর্টস
Previous Post

আবারও বেড়েছে স্বর্ণের দাম

Next Post

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন দেশের শোক প্রকাশ

Next Post
বিমান দুর্ঘটনা স্থান থেকে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন দেশের শোক প্রকাশ

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি ও দমকলকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: অশনাক্তকৃত ৬ মৃতদেহ ও একটি দেহাবশেষ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT