চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি আমার হলে মন্দ হতো না!

চরকিতে আসছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
একজন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল হাতে ধরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। কেমন সেই গল্প? জানতে আর অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে দর্শকদের। ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় (২০ ফেব্রুয়ারি) চরকিতে আসছে ওয়েব ফিল্মটি। তার আগে কিছু ধারণা দিয়েছে ‘ঘুমপরী’র ফোরটেস্ট! যেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি।

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন। ফোরটেস্টে তাদের দেখে ধারণা করা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন,‘অপেক্ষায় আছি’।

বন্ধুদের সাথে পার্কে বসে আলোচনা ও চা খাচ্ছেন দুইজন যুবক-যুবতী. Channel i News - চ্যানেল আই নিউজ ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে আসছে ‘ঘুমপরী’। তাই ধারণা করে বলাই যায়, ওয়েব ফিল্মটি দর্শক হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। অভিনয়শিল্পীরা সেই ইঙ্গিতটাই দিয়েছেন। তারা জানিয়েছেন, গল্পটি যে আসলেই গভীর ভালোবাসার তাতে কোনো সন্দেহ নেই।

‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, “কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।”

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা। তানজিন তিশা বলেন, “জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ‘ঘুমপরী’ তেমনই একটা গল্প। তাছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরমেন্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।”

পারশা মাহজাবীন জানালেন, ‘ঘুমপরী’ তার পছন্দের জনরার গল্প। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’

একজন নারী ক্যাজুয়াল পোশাক পরে হালকা পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানাচ্ছেন শ্রোতারা।

দূরত্ব বজায় রেখে ভালোবাসতে চাওয়ার আকুতি কিছু শব্দে–কয়েকটি লাইনে খুব সুন্দরভাবে উঠে আসার কারণেই ভালো লাগছে বলে মনে করছেন শ্রোতারা। কেউ কেউ মনে করছেন ভালোবাসা দিবসকে আরও রাঙিয়ে তুলতে পারে গানটি। এটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী অন্তু দাস। মেহেদী হাসানের কথায় গানটির সুর–সংগীত করেছেন কণ্ঠশিল্পী নিজেই।

দর্শকদের উদ্দেশে নির্মাতা জাহিদ প্রীতম জানান, তিনি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছেন। তিনি আশা করছেন সব বয়সী দর্শকই কাজটি পছন্দ করবেন।

Tags: ওয়েব ফিল্মঘুমপরীচরকিতানজিন তিশাদর্শকপারশা মাহজাবীনপ্রীতম হাসানফাগুনবিশ্ব ভালোবাসা দিবসলিড বিনোদন
Previous Post

বছরের মাঝামাঝিতে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল!

Next Post

পবিত্র শবে বরাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ

Next Post
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র শবে বরাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ

মির্জা ফখরুল একান্তে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT