চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 14, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঈদের ছুটি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কমিটি ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর জন্য এবং ২৮ জুনের পরিবর্তে ২৭ জুন থেকে শুরু করার জন্য মন্ত্রিসভার কাছে সুপারিশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মোজাম্মেল হক এ কথা জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা আমাদের সুপারিশ পাস করলে ২৮ জুনের পরিবর্তে ২৭ জুন ছুটি শুরু হবে এবং এর মধ্য দিয়ে ঈদুল আজহার ছুটি হবে চার দিন।

বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বলেন, মহাসড়ক দিয়ে বাড়িমুখী যাত্রীদের অবাধ চলাচলের স্বার্থে ঈদের সময় সরকার রাস্তার পাশে অস্থায়ী পশুর হাট বসতে দেবে না। ঈদের সময় মহানগরী ও আশপাশের অস্থায়ী পশুর হাট নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য আমরা ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারকে নির্দেশ দিয়েছি। তারা গরুর বাজারের জন্য খালি জায়গা নির্বাচন করবে যাতে নগরবাসী সহজেই তাদের কোরবানির পশু কিনতে পারে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এলজিআরডি ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ মুস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: আ ক ম মোজাম্মেল হকঈদের ছুটি
Previous Post

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

Next Post

নাইজেরিয়ায় বিয়ের অতিথিদের নৌকা ডুবে নিহত শতাধিক

Next Post
নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় বিয়ের অতিথিদের নৌকা ডুবে নিহত শতাধিক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতি পদ ফিরে পেতে দুজনের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT