চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে (নারীকে) পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না। জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন করা। নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। আমরা ফ্যমিলি কার্ড দিয়ে নারীদের স্বাবলম্বী করবো।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, যে দলটি নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে (নারীকে) ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক কথা বলে, তাহলে নির্বাচনের পরবর্তী সময় তাদের আচরণ কী হতে পারে?

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল পরিস্কারভাবে বলেছে নারীদের নেতৃত্ব মানে না। যে নারীরা কাজ করে তাদের নিয়ে যা বলেছে, তা এই দেশের কলঙ্ক।

তিনি আরও বলেন, নবী করীম (সা:) এর স্ত্রী বিবি খাদিজাও একজন কর্মজীবী মহিলা ছিলেন, তাহলে কিভাবে তারা নারী সমাজকে অসম্মান করলো? যে দলটি এখনি এভাবে অসম্মান করলো, তাহলে নির্বাচনে জয়ী হলে কি করবে? তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এভাবে আইডি হ্যাক হয় না। এদের একটাই পরিচয় তারা মিথ্যবাদী। এরা শুধু নিজের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে।

ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

‘১৯৭১ সালে নারীদের অসম্মানিত করেছিল এই দলের নেতা-কর্মীরা,তাদের কাছে দেশ কখনো নিরাপদ নয়’ উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের দলের নারীদের কাছে প্রশ্ন, তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাদের পরিচয় কী?

তিনি আরও বলেন, আমরা নির্বাচনে বিজয়ী হলে খুলনার শিল্প নগরীকে আবারও জীবিত করতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তির বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গননা করতে অনেক সময় লাগবে। যারা নারী সমাজকে হেয় করছে, তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। নিজের অধিকার আদায়ের জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

‘দেশকে পুনর্গঠনের জন্য কোনো দল থাকলে সেটি বিএনপি’ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে আর দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে হবে। দুটি অভিজ্ঞতাই বিএনপির রয়েছে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানবিএনপি চেয়ারম্যান
Previous Post

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

Next Post

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

Next Post

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT