ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যবসা-বাণিজ্য ও পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নতুন বাংলাদেশ গড়ার দাবি জানান নগরবাসী। তবে আগের সরকারের আমলের দলীয় কার্যালয়গুলো অন্য রাজনৈতিক দলের দখলে চলে গেছে।








