চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলকে মাটি থেকে উপড়ে ফেলা হবে: জুমার খুতবায় খামেনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 05, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশাল মুসল্লির সমাগমের মাঝে ইমাম জুমার খুতবা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৫ বছর পর জুমার নামাজে খুতবা প্রদান করেছেন। খুতবায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরাইলের জন্য ন্যূনতম শাস্তি।

পার্স টুডে জানিয়েছে, গতকাল (৪ অক্টোবর) শুক্রবার ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে হাজার হাজার মুসল্লিদের উদ্দেশে খুতবায় তিনি বলেন, ইসরায়েলকে মাটি থেকে উপড়ে ফেলা হবে, এর কোন শেকড় নেই, এটি ভুয়া, নড়বড়ে এবং শুধুমাত্র মার্কিন সমর্থনের কারণে টিকে আছে।

ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর সাবেক প্রধানকে স্মরণ করে তিনি বলেন, সৈয়্যদ হাসান নসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, তবে তার চেতনা এবং তার পথ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। তার মৃত্যু বৃথা যাবে না। আমাদের অটল ঈমান শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলে হামাসের ৭ অক্টোবর হামলাকে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, কোন আন্তর্জাতিক আইনে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের পক্ষে দাঁড়ানোর জন্য লেবানিজ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আপত্তি ও প্রতিবাদ করার অধিকার নেই।

আয়াতুল্লাহ খামেনি বলেন, দায়িত্ব পালনে আমরা বিলম্ব করি না, আবার তাড়াহুড়োও করি না। সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে যা সঠিক ও যা যৌক্তিক তা আমরা সঠিক সময়ে করে থাকি। এরমধ্যে সঠিক সময়ে দায়িত্ব পালন করা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরাইলের জন্য ন্যূনতম শাস্তি। হিজবুল্লাহ, হামাস ও ইসলামি জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোন ক্ষতি করতে সক্ষম নয় বলেই নিকৃষ্ট ও অসভ্য শত্রু দখলদার ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয় হিসেবে বিবেচনা করছে।

ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সর্বোচ্চ নেতা খামেনি পাঁচ বছর আগে সর্বশেষ জুমার খুতবা দেন। শীর্ষ বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলার পরে ২০২০ সালের জানুয়ারিতে ইরানের নেতা সর্বশেষ জুমার নামাজের ইমামতি করেন।

Tags: আয়াতুল্লাহ আলী খামেনিইরানইসরায়েল
Previous Post

শেরপুরে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি, নারীসহ ৩ জনের মৃত্যু

Next Post

রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে জ্যোতিবাহিনী

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে জ্যোতিবাহিনী

শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা বোর্ডের সামনে বই ও পেন্সিলের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিশ্ব শিক্ষক দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT