চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ শেষ হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
People walking through a makeshift market with an archway in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় গণহত্যা

গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী এখনও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও “ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে”। এরমধ্যে রয়েছে গাজায় নতুন করে আক্রমন চালানো এবং সেখানে প্রয়োজনীয় সাহায্য সীমিত করা।

এতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পরও সাত সপ্তাহে ৫০০ বারেরও বেশি ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। যার ফলস্বরূপ প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

বৃহস্পতিবার মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও মধ্য গাজায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে থাকা হলুদ রেখার বাইরের এলাকাগুলো এই হামলা চালানো হয়।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, এখন পর্যন্ত, এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি যে, ইসরায়েল গণহত্যা বন্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইসরায়েল তার নীতি পরিবর্তন করেছে এর কোন প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ইসরায়েল তাদের নির্মম নীতি অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য এবং প্রয়োজনীয় সেবার প্রবেশাধিকার সীমাবদ্ধ করছে। ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত শর্ত আরোপ করছে।।

তিনি আরও বলেন, “বিশ্বকে বোকা বানানো উচিত নয়। ইসরায়েলের গণহত্যা এখনও শেষ হয়নি”।

গাজার প্রতিরক্ষা বিভাগ বলছে, এটি শত শত আক্রমণের সাথে যুক্ত যা সাত সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির নির্লজ্জ লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীর জুড়ে অভিযান এবং গ্রেপ্তারের আরেকটি ধারা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কালকিলিয়া, তুবাস, হেবরন, তুলকারেম এবং নাবলুস এলাকা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কর্মকর্তার মতে, তুবাসে ইসরায়েলি বাহিনী মাঠ পর্যায়ে নাগরিকদের জিজ্ঞাসাবাদ করছে এবং কমপক্ষে ২৫ জনকে লাঞ্ছিত করেছে। তাদের চিকিৎসার প্রয়োজন ছিল।

Tags: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালইসরায়েলগাজা
Previous Post

গাজীপুরে ক্লাসে বসা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত

Next Post

আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদযাপন করি

Next Post
বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জন উদযাপন করছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদযাপন করি

শেখ হাসিনা ও জেড আই খান পান্নার ছবি, রাজনৈতিক নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT