চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুল্লাহর ‘অর্থ যোগানদাতা’ ব্যাংকে ইসরায়েলের বিমান হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 21, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি বিমান হামলার কারণে দাউদাউ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

বেক্কা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলের মতো ওই এলাকাটিও হিজবুল্লাহর নিয়ন্ত্রণ করে। তবে, এসব হামলায় কেউ হতাহত হয়েছে কী-না তা এখনো জানা যায়নি।

লেবাননের ২৫টি এলাকা, যার ১৪টিই রাজধানী বৈরুতে, সেসব এলাকায় রাতভর হামলা হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের ইসরায়েল আগেই সতর্ক করে দিয়েছিল।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বলেছে, হিজবুল্লাহকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্য।

গতকাল রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি সতর্ক করে বলেছেন, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থদান করে এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছেন, তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে। আগামী কয়েক ঘণ্টায় কয়েকটি টার্গেটে হামলা চালানো হবে এবং আরও কিছু জায়গায় রাতভর হামলা হবে।’

ইসরায়েলের মুখপাত্র বলেছেন, ‘বেসামরিক প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও এনজিওগুলোকে ব্যবহার করে ইরান কীভাবে হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থের যোগান দেয়, আসন্ন কয়েক দিনে সেটি আমরা প্রকাশ করবো।

সর্বশেষ লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ’র খবরে বলা হয়েছে, পূর্ব বেক্কা ভ্যালিসহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কার্দ আল হাসান এসোসিয়েশনের বিভিন্ন শাখায় হামলা হয়েছে।

বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ব্যাংকটির একটি শাখায় হামলা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে বিমানবন্দরের কাছে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননজুড়ে ওই ব্যাংকটির ৩০টির বেশী শাখা আছে। এর মধ্যে ১৫টি আছে বৈরুতের জনবহুল এলাকায়।

ইসরায়েল ওই ব্যাংকটির বিরুদ্ধে হিজবুল্লাহকে অর্থায়নের অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রও বলছে হিজবুল্লাহর আর্থিক ব্যবস্থাপনায় ব্যাংকটি ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে, হিজবুল্লাহ বলছে রোববারও ইসরায়েলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করা হয়েছে বলেও দাবি করেছে তারা। রোববার সন্ধ্যায় আইডিএফ জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে।

তারা আরও জানিয়েছে যে বৈরুতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ সমরাস্ত্র ওয়ার্কশপ এবং হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের কমান্ড সেন্টারে গোয়েন্দা তথ্য ভিত্তিক হামলা চালিয়েছে তারা। এসব বেসামরিক নাগরিকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও দাবি করেছে তারা।

হিজবুল্লাহ ও লেবাননের কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছে। ইসরায়েল সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

রোববার লেবাননে থাকা জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ার এবং লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর মারওয়াহিনে ইসরায়েল সীমান্তে জাতিসংঘ অবস্থানের নিরাপত্তা বেড়া ধ্বংস করে দেয়ার অভিযোগ করেছে আইডিএফের বিরুদ্ধে।

‘জাতিসংঘ অবস্থান অমান্য করা ও জাতিসংঘ সম্পদ ধ্বংসের মতো আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের নিদারুণ লঙ্ঘন,’ ইউনাইটেড ন্যাশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিল এক বিবৃতিতে বলেছে।

ওদিকে লেবাননের আর্মি জানিয়েছে নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে। ইসরায়েল এ দুটি ঘটনার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।

লেবাননের আর্মি ঐতিহাসিকভাবেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার দ্বন্দ্ব থেকে দূরে অবস্থান করে। কিন্তু গত মাসে লড়াই জোরদার হলে ইসরায়েলি হামলায় তাদের বেশ কিছু সেনাসদস্য নিহত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় হামাসের প্রতি সংহতি প্রকাশের জন্যই তারা ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে হামলা করছে।

হিজবুল্লাহ ও হামাস উভয় সংগঠনই ইরান সমর্থিত। লেবাননের কর্মকর্তারা বলছে গত বছর জুড়ে দেশটিতে প্রায় ২৪০০ মানুষ নিহত হয়েছে। একই সময়ে ইজরায়েলের উত্তরাঞ্চল ও দখলীকৃত গোলান মালভূমি এলাকায় অন্তত ৫৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

Tags: ইসরায়েলের বিমান হামলা
Previous Post

অর্থই অনর্থের মূল!

Next Post

এআই প্রকল্পে হস্তক্ষেপের দায়ে ইন্টার্নকে বরখাস্ত করেছে টিকটক কর্তৃপক্ষ

Next Post
মোবাইলে টিকটক অ্যাপের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই প্রকল্পে হস্তক্ষেপের দায়ে ইন্টার্নকে বরখাস্ত করেছে টিকটক কর্তৃপক্ষ

নাঈম ও বৃষ্টির নাটকের দৃশ্য, দুই অভিনেতা একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম-বৃষ্টিকে নিয়ে জহির খানের নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT