চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার পানি নিতে যাওয়া শিশুদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ১০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 14, জুলাই 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
শিশুসহ নিহত ১০ এর ওপর ইসরায়েলের হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এবার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ করতে যাওয়া শিশুদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার গাজার কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়।

গাজার মেডিকেল সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন শিশু ছিল। তারা খাবার পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এতে আরও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

গাজা সিটি মার্কেটে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি, তবে তারা দাবি করছে, একজন ফিলিস্তিনি যোদ্ধাকে লক্ষ্য করে নুসাইরাতের ওপর হামলা করা হয়েছিল। এটি কারিগরি ক্রটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে ইসরায়েলি এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

একইদিন গাজা সিটি মার্কেটে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিশিষ্ট ডাক্তার আহমেদ কান্দিলও রয়েছেন।

এদিকে, রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় সংখ্যা ৫৮,০২৬ জনে দাঁড়িয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ তারিখে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। মন্ত্রণালয় জানিয়েছে যে, কমপক্ষে ১৩৮,৫০০ জন আহত হয়েছেন।

যুদ্ধ এবং ইসরায়েলের অবরোধের ফলে গাজার ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। অপুষ্টিতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুর ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ।

Previous Post

যশোরে পাহাড়ি অঞ্চলের উন্নত জাতের আনারস চাষে সাফল্য

Next Post

৫ আগস্ট গণহত্যায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

Next Post
অভিযুক্ত পুলিশ সদস্যদের আদালতে হাজিরা, গণহত্যা মামলার শুনানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট গণহত্যায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ডলারের বিপরিতে শক্তিশালী হচ্ছে ‘টাকা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT