চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 03, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রীর আল-আকসা প্রাঙ্গণে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইনিদের প্রতিবাদ উপেক্ষা করে ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উগ্র ডানপন্থী ইতামার বেন-গাভির। যেখানে শুধুমাত্র মুসলিমদের প্রার্থনার অধিকার রয়েছে। প্যালেস্টাইনিরা এই পদক্ষেপকে মারাত্মক রকমের উস্কানি বলে অভিহিত করছে।

এক বিবৃতিতে বেন গাভির বলেছেন,‘আমাদের সরকার হামাসের হুমকির কাছে মাথানত করবেনা।’

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক দল হামাস সতর্কবার্তা দিয়ে বলেছিল,‘ আল আকসায় ঢোকার চেষ্টা করা হলে সেটা হবে চরমসীমা লঙ্ঘন।’

এর আগে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড সতর্ক করেন, বেন-গাভিরের এ ধরনের সফর আরও সহিংসতার জন্ম দেবে।

আল-আকসা চত্বরে ইহুদীদের প্রার্থনা নিষিদ্ধ থাকলেও বেন গাভির দীর্ঘদিন থেকে এই পবিত্র স্থান ইহুদিদের প্রার্থনার জন্য উন্মুক্তের আহ্বান জানিয়ে আসছিলেন। যাকে ফিলিস্তিনিরা উস্কানীমূলক এবং আল-আকসা দখলের ইসরায়েলী সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখে।

বেন গাভির আল-আকসা চত্বর পরিদর্শন করার পর তার ভ্যারিফাইড টুইটার একাউন্টে লেখেন: ইসরায়েলি সরকার একটি জঘন্য হত্যাকারী সংগঠনের কাছে আত্মসমর্পণ করবে না। টেম্পল মাউন্ট সবার জন্য উন্মুক্ত এবং হামাস যদি  আমাকে বাধা দেয়, তাদের বুঝতে হবে সময় পরিবর্তন হয়েছে। জেরুজালেমে সরকার আছে!

বেন-গাভির ইসরায়েলের সেই উগ্র ডানপন্থী গোষ্ঠীর একজন, যারা বিশ্বাস করেন যে ইসরায়েল একটি ইহুদি জাতীয়তাবাদী ও জায়নিস্ট রাষ্ট্র। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তারা ঘোর বিরোধী।

Tags: আল-আকসাহামাস
Previous Post

টেকনাফে ১৪ টি আ*গ্নেয়াস্ত্র ও ইয়া*বা সহ ৬ ডাকাত গ্রেফতার

Next Post

চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে রঙিন মাছ চাষ

Next Post
চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে রঙিন মাছ চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে রঙিন মাছ চাষ

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছেন নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT