চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগমুহূর্তে বৈরুতে ইসরায়েলি হামলা, উত্তপ্ত লেবানন সীমান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 06, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৈরুতে ইসরায়েলি হামলার সময় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন তৈরির ঘাঁটিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

আজ ৬ জুন শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে,, বৃহস্পতিবার রাতে চালানো এই হামলায় হতাহতের কোনো নির্ভরযোগ্য খবর এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার খবর মিলেছে।

লেবাননের প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক্স (সাবেক টুইটার)-এ বলেন, এটি আমাদের মাতৃভূমির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ। বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমের সময়ে এমন হামলা লেবাননের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে বলেন, একটি পবিত্র ধর্মীয় উৎসবের ঠিক আগ মুহূর্তে এমন সামরিক হামলা লেবাননের জনগণের বিরুদ্ধে একটি উস্কানিমূলক পদক্ষেপ।

এর আগে হিজবুল্লাহর প্রভাবাধীন এলাকাগুলোতে কিছু ভবন খালি করার নির্দেশ জারি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, হামলার আগে সতর্কতামূলক এই পদক্ষেপই ছিল হামলার পূর্বাভাস।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর এমন একটি ইউনিট চিহ্নিত করেছে, যারা ভূগর্ভস্থ স্থাপনায় হাজার হাজার ড্রোন তৈরি করছে। এই ড্রোন প্রকল্পে অর্থায়ন করেছে ইরানভিত্তিক ‘সন্ত্রাসী চক্র’-এমন অভিযোগ তাদের।

হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tags: ইসরায়েললেবানন
Previous Post

মেসির ফেরার ম্যাচে আলভারেজের গোলে জিতল আর্জেন্টিনা

Next Post

মাস্ক ও ট্রাম্পের বন্ধুত্ব শেষ, টেসলার শেয়ারের ধস

Next Post
Elon Musk and Donald Trump's Alliance Implodes Amidst Liar Accusations and Policy Clashes

মাস্ক ও ট্রাম্পের বন্ধুত্ব শেষ, টেসলার শেয়ারের ধস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের হৃদয়ে তাণ্ডব করবে ‘তাণ্ডব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT