চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 27, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আল জাজিরা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এর আগে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান করার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার ২৭ মে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি ভঙ্গ করে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াচ্ছেন। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই একের পর এক উত্তেজনা বেড়েই চলছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা আরও তীব্র হচ্ছে। একইসাথে বাড়ছে শিশু ও নারী হতাহতের সংখ্যা।

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির বুর্জ শেমালি, কৌথারিয়াত আল-রুজ, হাব্বুশ, মারাকে ও সালা এলাকায় একাধিক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এরআগে, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপরই লেবাননজুড়ে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বারবার যুদ্ধ শেষ হওয়ার দাবি করলেও বাস্তবে যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প তার প্রতিশ্রুতি ভঙ্গ করে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াচ্ছেন এবং নিত্যপণ্যের খরচ বাড়িয়ে দিচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিসর সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, মুসলিমদের হৃদয়ের বন্ধন আরও দৃঢ় হোক এবং সব ক্ষেত্রে সহযোগিতা ও হুমকির মুখে পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাক।

Tags: ইসরাইলি বিমান হামলানিহত ৩১
Previous Post

‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর

Next Post

ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

Next Post
ঝড়ের কারণে ঢাকায় ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা, মানুষ রাস্তায় হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

বেলজিয়ামে ট্রেন ও স্কুলবাসের সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামে ট্রেন ও স্কুলবাস সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT