চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ৮৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সানায় ইসরায়েলি বিমান হামলার কারণে ধোঁয়া উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এক হুথি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় ৬জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, রোববার এই হামলায় সানার একটি তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছিল। ইসরায়েল জানিয়েছে, তারা রাজধানীর একটি প্রেসিডেন্সিয়াল প্যালেসেও হামলা চালিয়েছে। তাদের দাবি, প্যালেসটি একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত।

হুথিদের দাবি, গাজায় ইসরায়েলের নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ সৃষ্টি করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা গত শুক্রবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই হামলাগুলো চালানো হয়েছে হুথি সন্ত্রাসী শাসনের বারবার আক্রমণের প্রতিক্রিয়ায়, যার মধ্যে ইসরায়েলের ভূখণ্ডের দিকে স্থল থেকে ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন ড্রোন নিক্ষেপ অন্তর্ভুক্ত।

হুথি সামরিক কর্মকর্তার বরাতে জানা যায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইসরায়েলি বিমানকে নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে এবং সেগুলোকে পিছু হটতে বাধ্য করেছে।

হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এক বিবৃতিতে বলেন, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন আমাদের গাজাকে সমর্থন করা থেকে নিরুৎসাহিত করবে না।

হুথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আবেদ আল-থাওর বলেন, ইসরায়েলের দাবি যে তারা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তা মিথ্যা। তার দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনিদের কষ্ট দিচ্ছে।

ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে হামাসও এটিকে ‘আরব সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

Tags: তেল স্থাপনাবিমান হামলাহুথি বিদ্রোহী
Previous Post

ডাকসুকে প্রকৃতপক্ষেই শিক্ষার্থীবান্ধব করে তুলতে ছাত্রদলের প্রতিশ্রুতি

Next Post

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এখন লাগবে ৩০০ কোটি টাকা

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এখন লাগবে ৩০০ কোটি টাকা

পুরস্কার হাতে একজন পুরুষ, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুরস্কার নিঃসন্দেহে কাজের অনুপ্রেরণা যোগায়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT