চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল, নতুন পরিকল্পনা প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমানবাহিনীর ক্ষেপণাস্ত্র বহনকারী যানবাহন ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত তেলআবিব। এখন শুধু সময়ের অপেক্ষা। হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তার বাহিনী শুধুমাত্র ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাবে। 

সিএনএন জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন যে, ইরানের ওপর পাল্টা হামলা তেল বা পারমাণবিক স্থাপনার পরিবর্তে সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা ইসরায়েলের কাছ থেকে সামান্য প্রতিক্রিয়াই আশা করেছে। দেশটি ইরানের সাথে নিয়ন্ত্রণের বাইরে সংঘর্ষ চায় না।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক ও তেল স্থাপনায় হামলার না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছিলেন। পরে নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মার্কিন মতামত বিবেচনা করবে, তবে শেষ পর্যন্ত তার নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে ইরানের হামলার প্রতিক্রিয়া নির্ধারণ করবে।

মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সামরিক বাহিনী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের কাছে একটি তালিকা উপস্থাপন করেছে। গ্যালান্ট বলেছেন, ইসরায়েল ইরানকে শীঘ্রই জবাব দেবে। এটি একটি সুনির্দিষ্ট এবং মারাত্মক প্রতিক্রিয়া হবে।

কান পাবলিক ব্রডকাস্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল তার হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে বর্ণনা করেছে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও কিছু জানায়নি।

Tags: ইরানইসরায়েলসামরিক স্থাপনা
Previous Post

বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্স

Next Post

কেন দুই কোরিয়ায় বাড়ছে উত্তেজনা?

Next Post
জনতা উত্তেজিতভাবে উত্তর কোরিয়ার দিকে তাকিয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন দুই কোরিয়ায় বাড়ছে উত্তেজনা?

পর্তুগাল ফুটবল দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও কোচের সঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর ‘জাদুকরী’ কিছুর অভাবে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT