চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের হামলার জবাবে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 16, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বৈঠক, যুদ্ধের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের উপর ইরানের হামলার জবাবে পাল্টা হামলা বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধ ক্যাবিনেট। তবে এখন পর্যন্ত পাল্টা হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত জনসম্মুখে ঘোষণা দেয়া হয়নি।

ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, ইরানকে ইসরায়েলের উপর তাদের মিসাইল এবং ড্রোন হামলার পরিণতি ভোগ করতে হবে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় একথা বলেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে কবে নাগাদ পাল্টা হামলা চালানো হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। হারজি হালেভি-এর এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের ভূখন্ডে ইরানের হামলার পর দুই দিনে চারবার জরুরি বৈঠক করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

পাল্টা হামলার কৌশল নির্ধারণে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবামাধ্যম। ইসরায়েলি টেলিভিশন এন-টুয়েলভ নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে ইরানের ওপর হামলা চালাতে চায় ইসরায়েল।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের উপর সরাসরি কোন হামলায় অংশ নেবে না।

জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস বলেছেন, ওই অঞ্চল আরেকটি যুদ্ধে ধকল সইতে পারবে না। উভয়পক্ষকে সহনশীল আচরণের পরামর্শ দিয়েছেন তিনি।

 

 

Tags: ইরানইসরায়েলহামলাহুশিয়ারি
Previous Post

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

Next Post

পালমারের ৪ গোলের রাত, গোল্ডেন বুটের লড়াইয়ে ছুঁলেন হালান্ডকে

Next Post
চেলসি ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পালমারের ৪ গোলের রাত, গোল্ডেন বুটের লড়াইয়ে ছুঁলেন হালান্ডকে

একজন ব্যক্তি ঠাণ্ডা পানিতে মুখ ধুচ্ছেন, তাপপ্রবাহের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে তাপপ্রবাহ আর কতো দিন, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT