চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 03, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নৌযান চালক ও যাত্রীদের সঙ্গে ঝড়ের মধ্যে সমুদ্রে নৌকা চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ নৌযান দ্য ম্যারিনেট

গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটির নাম দ্য ম্যারিনেট। বৃহস্পতিবার ২ অক্টোবর এই একটি বাদে সব নৌযানের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।

শুক্রবার ৩ অক্টোবর আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার দিকে প্রতীকীভাবে সাহায্য বহনকারী প্রায় দুই ডজন জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলার শেষ নৌযানটিসহ ইসরায়েলি সেনারা মোট ৪৪টি নৌযান আটকে দিয়েছে। আটক করেছে প্রায় ৫০০ অধিকারকর্মীকে।

ফ্লোটিলা আয়োজকদের লাইভ ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ম্যারিনেটে উঠে অধিকারকর্মীদের ঘিরে ফেলেন। এই নৌকায় মোট ছয়জন অধিকারকর্মী ছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিল ম্যারিনেট।

শুক্রবার ভোরে ম্যারিনেট ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। গাজার জলসীমা থেকে তখন এটির দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার। ম্যারিনেটের বিষয়ে একটি সতর্কবার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের ও অবরোধ ভাঙার চেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে।প্রতিবাদে অংশ নেওয়া নারী, বাংলাদেশের পতাকা নিয়ে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে ইসরায়েলের ফ্লোটিলা আটকের নিন্দা জানাতে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ গণ-বিক্ষোভে যোগ দিয়েছে।

Tags: অধিকারকর্মী আটকইসরায়েলি বাহিনীগাজাগ্লোবাল সুমুদ ফ্লোটিলা
Previous Post

ঋষভ শেঠির আবেগঘন পোস্ট ভাইরাল

Next Post

ব্যান্ডমেটের পর এবার জুবিন গার্গের সহশিল্পী গ্রেপ্তার

Next Post
জুবিন গার্গের সহশিল্পী গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যান্ডমেটের পর এবার জুবিন গার্গের সহশিল্পী গ্রেপ্তার

চ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ২৭ প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজা দো বাংলাদেশের শুভেচ্ছা বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT