চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 পূর্বাহ্ন 07, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলে রকেট হামলার পর উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। গত কয়েকমাসের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষে ইসরায়েলে এটি বড় ধরনের হামলা।

সোমবার (৭ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্সমহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ এপ্রিল) রাতে গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে হামাস।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা।

আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যেসব গণহত্যা চালাচ্ছে, তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়।

আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।

Tags: ইসরায়েলগাজাগাজা যুদ্ধহামাসের রকেট হামলা
Previous Post

ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

Next Post

ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু আজ

Next Post
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এর লোগো, যেখানে বৃক্ষের মতো ডিজাইন রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু আজ

তিনজন ব্যক্তি বসে আলোচনা করছেন, একটি সোফায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT