চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের পার্লামেন্টে বিচার বিভাগ সংস্কার আইন পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 25, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েলি প্রতিবাদকারীরা জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে তর্ক বিতর্ক এবং বিক্ষোভের পর বিচার বিভাগ সংস্কার আইন পাস করা হয়েছে। এই আইনে ইসরায়েলি সুপ্রিম কোটের ক্ষমতা কমিয়েছে সরকার। ভোট গণনার পর ৬৪-০ ভোটে আইনটি পাস হয়। পরিবর্তিত আইন অনুযায়ী সরকারের কোন সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ বা পরিবর্তন করতে পারবে না। আগে সরকার কোন বিতর্কিত সিদ্ধান্ত নিলে সেটি পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের হাতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার ২৪ জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হার্টের অপারেশন শেষে হাসপাতাল থেকে সরাসরি সংসদে গিয়ে এই আইনটি নিয়ে বিরোধী দলের সাথে আলোচনায় বসেন। আলোচনায় সমাধান না হওয়ায় এই বিষয়ে ভোট গ্রহণ করা হয়। কিন্তু এতে বিরোধী দল ভোট না দিয়ে ভোট বয়কট করে।

আইনে অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে, কোর্টের বিচারপতি নিয়োগে যুক্ত হচ্ছে সরকারের ভূমিকা।

এই আইনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের ক্ষমতায় বাধা সৃষ্টি করা হয়েছে। দেশটির সর্বচ্চো আদালত এবং বিচার কাজে সরকারের ক্ষমতা প্রতিষ্ঠা যেন না হয়, সেই উদ্দেশ্যে আইনটি প্রস্তাব করার পর থেকে বিক্ষোভ শুরু করে আইন বিরোধীরা।

ইসরায়েলি সরকার বলেছে, ক্ষমতার স্থিতিশীলতা আনতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো হয়েছে। কারণ গত এক দশকে সরকারের অনেক সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

কিন্তু আইনটি পাস নিয়ে বেশ ক্ষুব্ধ ইসরায়েলি জনতা। পাইলটসহ রিজার্ভ বাহিনীর অনেকে জানিয়েছেন, তারা সরকারের আহ্বানে আর সামরিক কর্মকান্ডে অংশ নেবেন না।

 

 

Tags: ইসরায়েলবিচার বিভাগ
Previous Post

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার

Next Post

মিয়ামির অধিনায়ক মেসি

Next Post
মেসি গোল উদযাপন করছেন, মিয়ামি ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির অধিনায়ক মেসি

রকি-রানি সিনেমার দুই তারকা রোমান্টিক দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগেই খরচের ৯০ শতাংশ তুলে ফেলেছে 'রকি-রানি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT