চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ জিম্মিকে উদ্ধারে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের গণহত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 09, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজার শরণার্থী ক্যাম্পে নিহত ও আহত ব্যক্তিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ৪ জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালায় তারা। এতে অন্তত ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ৮ জুন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি মানুষ। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেয়া হয়েছে।

যে ৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে গত ৭ অক্টোবর একটি কনসার্ট থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। এই ৪ জনকে কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন পথেই হামলা চালানো হয়। উদ্ধারকৃতরা হলেন- নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)।

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি কোনো অর্জন নয়।

Tags: ইসরায়েলগণহত্যাগাজাযুদ্ধহামস
Previous Post

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১৩টি গরু লুট

Next Post

মেক্সিকোকে হারিয়ে কোপার প্রস্তুতি শুরু ব্রাজিলের

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়ের ছবি, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোকে হারিয়ে কোপার প্রস্তুতি শুরু ব্রাজিলের

পুলিশের গুলিতে নিহতের ঘটনা, নিরাপত্তা বাহিনী ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কী কারণে পুলিশের গুলিতে পুলিশ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT