চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন শর্তে নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 04, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তবে চুক্তিটি কার্যকর হওয়ার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের প্রয়োজন হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ জুন) এই বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন এই সমঝোতা হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও লেবাননের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র দুই দেশের সার্বভৌম সরকারের রয়েছে। কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে লেবাননের ভবিষ্যৎ প্রভাবিত করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।

চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় হিজবুল্লাহর সব সদস্য ও অপারেটিভকে সরিয়ে নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সহায়তায় কিছু পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল বা ‘পাইলট জোন’ গড়ে তোলা হবে, যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না এবং পুরো নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) এর হাতে।

নতুন এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক সংঘর্ষে আগের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার পর উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এপ্রিল মাসে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি আরও চাপে পড়ে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষ একটি সীমিত যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। সে অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ রাখবে এবং এর বিনিময়ে ইসরায়েল রাজধানী বৈরুত-এ বড় ধরনের হামলা চালাবে না বলে জানানো হয়েছিল।

তবে ওই সমঝোতা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মাহমুদ কামাতি দাবি করেন, কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি; বরং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকাকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে একটি সীমিত সমঝোতা হয়েছিল। তিনি আরও বলেন, ওয়াশিংটনে চলমান আলোচনায় নেওয়া কোনো সিদ্ধান্ত মানতে হিজবুল্লাহ বাধ্য নয়।

এদিকে নতুন চুক্তির আগে ইসরায়েলি নেতারা সতর্ক করে বলেছিলেন, উত্তর সীমান্তে হিজবুল্লাহর কোনো হামলা হলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে আবারও বিমান হামলা চালানো হবে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সংঘাতের সর্বশেষ পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের চেহুর এলাকায় ইসরায়েলি হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে আসা একটি ড্রোন ও দুটি রকেট তারা আকাশেই ধ্বংস করেছে।

নতুন যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আগামী ২২ জুন দুই দেশ আবারও আলোচনায় বসবে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিকভাবে সমর্থন বা আপত্তি জানায়নি। এদিকে আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কো রুবিও। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে হিজবুল্লাহর প্রভাবমুক্ত, স্বাধীন ও নিরাপদ একটি লেবানন গঠনের রূপরেখা তৈরি করা সম্ভব হতে পারে।

Tags: ইসরায়েললেবানন
Previous Post

পাঁচ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিল সরকার

Next Post

যুদ্ধ বিষয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে বিল পাস

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন বা সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বিষয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে বিল পাস

আর্জেন্টিনা দলের খেলোয়াড় নিকো পাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিকো পাজকে ঘিরে স্বস্তি ফিরল আর্জেন্টিনা দলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT