চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 28, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

লেবাননের টায়ার শহর এবং জহরানি নদীর দক্ষিণাঞ্চলকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় লেবানিজ সেনা নিহতের খবরও পাওয়া গেছে।

এর আগে অঞ্চলটি থেকে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার চূড়ান্ত নির্দেশ দেয় তেল আবিব। অন্যদিকে, এই আগ্রাসন রুখতে পাল্টা আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ।

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এরইমধ্যে দেশটির অন্যতম বৃহত্তম এবং প্রাচীন শহর টায়ারসহ জহরানি নদীর দক্ষিণ অঞ্চলকে ‘কমব্যাট জোন’ বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব।

সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই অঞ্চলজুড়ে লেবাননের বাসিন্দাদের অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল বাহিনী। বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল-শামালিসহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় লেবানিজ সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে বৈরুত।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলকে সুরক্ষিত রাখতে লেবাননের ভেতরে একটি ‘নিরাপত্তাবলয়’ গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি বিশাল অংশকে লেবাননের আরও গভীরে পাঠানো হয়েছে।

তবে সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে হিজবুল্লাহ। জাওতার আল-শারকিয়ায় মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে ড্রোন, রকেট হামলা চালিয়েছে তারা। এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

গত মার্চে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩ হাজার ২১৩ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এপ্রিলে যুদ্ধবিরতির পর থেকেই ইসরাইলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন ছয় শতাধিক। জবাবে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলায় অন্তত ১০ ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব।

Tags: ইসরায়েললেবানন
Previous Post

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Next Post

মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

Next Post
ইরানের গুলি লক্ষ্য করে মার্কিন ট্যাংকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

নেইমার মাঠে না থাকায় ব্রাজিলের খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম অনুশীলনেই নেই নেইমার, পরীক্ষার জন্য গেলেন হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT