চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিক থেকে ইসরায়েলের উপর হামলা হচ্ছে: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 06, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু ইসরায়েলের উপর হামলার বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েল এখন সাতটি ফ্রন্টে নিজেদের রক্ষার্থে লড়াই করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েলের দিকে এখন সাত দিক থেকে আঘাত আসছে।

রোববার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ কথা বলেন।

ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে। এর মধ্যে রয়েছে উত্তরে ইরান-সমর্থিত হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি, পশ্চিম তীরে ‘সন্ত্রাসী’ এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা।

নেতানিয়াহু বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি, যারা গত সপ্তাহে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে। এছাড়া লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলেও জানান তিনি।

গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ৯ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এবং একইসময়ে হিজবুল্লাহ ইসরায়েলে এক হাজার ৫০০ হামলা চালিয়েছে।

এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ইমানুয়েল ম্যাক্রোঁ ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা।

নেতানিয়াহু সতর্ক করে বলেন, নিশ্চিত থাকুন, আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে।

Tags: ইসরায়েলইসরায়েলে হামলাগাজা যুদ্ধহামাস
Previous Post

এক সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

Next Post

৭ বছর পর আবার মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

Next Post
শাকিব খান ও জিৎ একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ বছর পর আবার মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

বান্দরবান পাহাড়ের উপরে পর্যটকদের ভিড়, সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT