চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 09, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে মুসলিম বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।

ইসরায়েল প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

তিনি দাবি করেন, ১৯১৭ সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ায় দেশটি যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।

১৯১৭ সালে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে বালফোর ঘোষণা দেয়। পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসেবে ঘোষণাটিকে বিবেচনা করা হয়।

ইসরায়েলের বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে খাজা আসিফ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের নির্বাচনে পরাজিত হলেও ইসরায়েলের নীতিগত অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না।

তিনি বলেন, জেরুজালেমে যে-ই ক্ষমতায় আসুন—সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিংবা অন্য কোনো নেতা—পার্থক্য খুবই সামান্য হবে।

এর আগে ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘ক্যানসারাস রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে সমালোচনা করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

Tags: ইসরায়েলপাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Previous Post

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

Next Post

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

Next Post
মেসি রোজারিওতে বাবাকে শেষ বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

অসহায় বৃদ্ধ কৃষক ইঁদুর ও উইপোকা থেকে শেষ সম্বল ২ লাখ টাকা রক্ষা করতে চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT