চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব ব্যর্থ হওয়ায় গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
গাজায় ইসরায়েলের হামলার সময় ধোঁয়া ও বিস্ফোরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের  নিরাপত্তা পরিষদে  আনীত একটি প্রস্তাবে  মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় তা পাশ না হওয়ায় শনিবার গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। 

প্রস্তাব সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত ডেপুটি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ প্রস্তাবটি এগোতে পারবে না বলে তা নাকোচ করা হয়েছে। এর নিন্দা জানিয়েছে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতায়েহ বলেছেন, এটি অপমানজনক এবং দখলদার রাষ্ট্রকে গণহত্যা, ধ্বংস ও বাস্তুচ্যুত করতে দেওয়া আরেকটি সুযোগ করে দেওয়া।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলীয় নগরী খান ইউনিসে ইসরায়েলি হামলায় ছয়জন এবং রাফায় পৃথক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ৪৮৭ জন ছাড়িয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

জাতিসংঘ বলেছে গাজার জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছেন।  সেখানে খাদ্য, জ্বালানি, পানি ও ওষুধের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, ‘ গাজায় যুদ্ধবিরতি সন্ত্রাসী সংগঠন হামাসের পতন রোধ করবে এবং গাজা উপত্যকায় আবারো তাদের শাসন চালিয়ে যেতে সক্ষম করে তুলবে।’

 

Tags: ইসরায়েল-হামাসজাতিসংঘযুদ্ধবিরতি
Previous Post

বিএনপি বিশৃঙ্খলা করলে মানুষ দাঁতভাঙ্গা জবাব দেবে:তথ্যমন্ত্রী

Next Post

১৫ ঘণ্টায় পাগলা মসজিদের দানবক্সে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

Next Post
পাগলা মসজিদের দানবক্সে টাকা গণনা করছে মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ ঘণ্টায় পাগলা মসজিদের দানবক্সে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে সাংবাদিক ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আদম তমিজী মানসিক রোগী হলে রিহ্যাবে পাঠানো হবে: ডিবি প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT