চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 06, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, শরণার্থী পরিবার গাজায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল ও মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের উপর সামরিক অভিযান শুরু করেছে। এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ৫ জুন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি সেনা সদস্যরা গাজায় সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। গাজায় অবস্থানরত বাসিন্দারা তীব্র বোমাবর্ষণের বিষয়টি জানিয়েছেন। দাতব্য সংস্থা মেডেসিনস সানস ফ্রন্টিয়েরেস জানিয়েছে, মঙ্গলবার থেকে অন্তত ৭০ জন নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু।

যুক্তরাষ্ট্র, মিশরীয় এবং কাতারের মধ্যস্থতা চলাকালীন এই সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট দ্বারা প্রস্তাবিত তিন ধাপের যুদ্ধ বিরতির প্রস্তাবে ইসরায়েলের সিদ্ধান্তের অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।

কাতার বলেছে, তারা এখনও ইসরায়েলি সরকারের কাছ থেকে একটি যুদ্ধবিরতি বিষয়ে স্পষ্ট অবস্থানের জন্য অপেক্ষা করছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো সতর্ক করে বলেছে, যদি হামলা অব্যাহত থাকে তবে গাজায় খাদ্য সংকট আরও তীব্র হবে। সেখানকার ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তীব্র অনাহারের মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল লেবানন সীমান্তে তীব্র অভিযান চালানোর জন্য প্রস্তুত। সেখানে প্রায় আট মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে প্রায়ই সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

Tags: ইসরায়েলগাজাযুদ্ধসামরিক অভিযানহামাস
Previous Post

স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে জিতল অস্ট্রেলিয়া

Next Post

ক্রিকেটারদের ইনজুরি দুশ্চিন্তার কারণ বলে মেনে নিলো টিম ম্যানেজমেন্ট

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের ইনজুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটারদের ইনজুরি দুশ্চিন্তার কারণ বলে মেনে নিলো টিম ম্যানেজমেন্ট

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল যুবক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইলে গেম খেলার প্রলোভনে পঞ্চম শ্রেণির ছাত্রকে বলাৎকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT