চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় হামলার নৃশংসতা বাড়িয়েছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় হামলার ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া উঁচু হয়ে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার ভূখণ্ড জুড়ে আকাশ, স্থল এবং সমুদ্র পথে ইসরায়েলের ভারী বোমা হামলা চলছে। গাজার সব জায়গায় যুদ্ধের ভয়াবহতা বিরাজ করছে। খান ইউনিসসহ গাজা শহরের বিভিন্ন স্থানে চলছে তীব্র বিমান হামলা।

গাজার অন্তত ৮৫ শতাংশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে এদিক-ওদিক ছুটছে।

শনিবার ১৬ ডিসেম্বর গাজা শহরে একটি গির্জায় আশ্রয় নেওয়া মা ও মেয়েকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরাইলি ড্রোন হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক সামের আবুদাকাকের মরদেহ শনিবার গাজার খান ইউনিসে দাফন করা হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্যাঙ্কসহ ভারী যুদ্ধযান নিয়ে উত্তর গাজার আল আওদা হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া, বুলডোজার দিয়ে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পিষে ফেলছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গাজা শহরে একটি গির্জায় আশ্রয় নেয়া মা ও মেয়েকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে গির্জা কর্তৃপক্ষ। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও ৭ জন।

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক সামের আবুদাকাকের মরদেহ শনিবার গাজার খান ইউনিসে দাফন করা হয়েছে। হামলার পর সামেরের কাছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের পৌঁছাতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী।

৫ ঘণ্টারও বেশি সময় তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। সামেরকে হত্যার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে জানিয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

Tags: ইসরায়েলগাজাহত্যাহামলা
Previous Post

রানের গতি সচলের মাঝেই নেই ৫ উইকেট

Next Post

রাষ্ট্রপতির সাথে সিইসির বৈঠক

Next Post
রাষ্ট্রপতি ও সিইসির বৈঠক, দুই নেতা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সাথে সিইসির বৈঠক

খাবার দোকানে ট্রাকের ধাক্কায় ক্ষতি, নিহত ৪. Channel i News - চ্যানেল আই নিউজ

চালকের মাতলামিতে খাবারের দোকানে ট্রাক, নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT