চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের আটকে থাকা ১১৬ মিলিয়ন ডলার হস্তান্তর করলো ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 05, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি পতাকা ও ইসরায়েলি সংসদ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জব্দকৃত ১১৬ মিলিয়ন ডলার রাজস্ব হস্তান্তর করেছে বলে জানিয়েছে দেশ দুটির অর্থ মন্ত্রণালয়।

মিডল ইস্ট মিরর জানিয়েছে, ১৯৯০ দশকের অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের মধ্য দিয়ে যাওয়া পণ্যের ওপর কর সংগ্রহ করে থাকে। পরে তা মাসিক ভিত্তিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়।

কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তা আটকে দেওয়া হয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দকৃত অর্থ আটকে রাখার নির্দেশ দেন।

স্মোট্রিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীরে পাঁচটি ইসরায়েলি বসতিকে বৈধ করার বিষয়ে ইসরায়েলের মন্ত্রিসভা থেকে ছাড় পাওয়ার পরেই এই মাসে রাজস্ব স্থানান্তরের বিষয়ে সম্মত হন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক চাপের কারণেই ইসরায়েল তহবিল স্থানান্তর করেছে।

উল্লেখ্য, ইসরায়েলি ভূখণ্ড দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে আমদানিকৃত পণ্যের কর সংগ্রহ করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্থানান্তরের আগে ৩ শতাংশ কমিশন কেটে রাখে দেশটি। গাজা ও মিসরের মধ্যকার রাফা ক্রসিং ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডের প্রবেশ পথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে।

Tags: ইসরায়েলডলারফিলিস্তিনরাজস্ব
Previous Post

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮, আহত ২৫

Next Post

‘আমি খুব রেগে গিয়েছিলাম’

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা হতাশ ও মনোবিদ্রোহী অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি খুব রেগে গিয়েছিলাম’

রুশনারা আলী পঞ্চমবারের মতো নির্বাচিত, হাসিমুখে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পঞ্চমবারের মত রুশনারা আলীর জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT