চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বাহিনী সদস্যরা হেলিকপ্টার থেকে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের।ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক হামলায় হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার রায়েদ সাদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তাঁর নিহতের বিষয়টি হামাস কিংবা গাজার চিকিৎসা কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ওই হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

হামাস এক বিবৃতিতে জানায়, গাজা শহরের বাইরে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। তারা এই হামলাকে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করে, রায়েদ সাদ হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন। সেনাবাহিনীর মতে, তিনি ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলের ওপর হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, রায়েদ সাদ ছিলেন হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান এবং দীর্ঘদিন ধরেই তিনি ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিলেন।

হামাস সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রায়েদ সাদ ছিলেন ইজ্জ আল-দিন আল-কাসাম ব্রিগেডের কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পর দ্বিতীয়-ইন-কমান্ড। তিনি হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা সংগঠনটির সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালোভাবে সজ্জিত ইউনিটগুলোর একটি বলে জানা গেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি জংশনে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন বা লক্ষ্যবস্তু হামাস সদস্য ছিলেন কিনা—সে বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি সংস্থাটি।

গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় ৮০০টি হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ৩৮৬ জন নিহত হয়েছে। তারা এসব হামলাকে যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন বলে অভিযোগ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় প্রবেশকারী অধিকাংশ মানবিক সহায়তা ট্রাক আটকে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। এতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে—গাজা উপত্যকায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে, জাতিসংঘের স্থাপনায় হামলা বন্ধ করতে এবং দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে।

Tags: ইসরায়েলফিলিস্তিনযুদ্ধবিরতিহামাস
Previous Post

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮

Next Post

মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে

Next Post
মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে

ঢাকায় ঘন ধোঁয়ায় ঢাকা শহর, দূষণের কারণে দৃশ্যমানতা কমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে ভয়াবহ দূষণ, ঘন ধোঁয়ায় ঢাকল শহর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT