চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় আকাশ, সমুদ্র এবং স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 15, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা পরিচালিত আকাশ, সমুদ্র ও স্থল অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আকাশ, সমুদ্র এবং স্থল পথে সমন্বিত হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েল। ইসরায়েলকে সহায়তা করতে পথে রয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধজাহাজ। জাতিসংঘ বলছে, ইসরায়েলের এমন সিদ্ধান্তে মৃত্যুপুরীতে পরিণত হবে গাজা।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৩০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামাসের হামলায় মারা গেছে এক হাজার ৩০০ ইসরায়েলি। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ নিয়ে বুধবার ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদী আরব।

গাজার সব স্থানেই যুদ্ধের ক্ষতচিহ্ন। ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের মুখে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছে গাজার মানুষ। ইসরায়েলের অভিযানে নড়েচড়ে বসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। স্থল অভিযান হলে তেহরান পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছে ইরান। সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। এছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গাজায় ইসরায়েলের অভিযানের সমালোচনা করেছেন।

গাজায় বেসামরিক মানুষ হত্যা এবং ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে বুধবার ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদী আরব। জেদ্দায় বৈঠকে যোগ দিতে সদস্যভুক্ত ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েল সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। মিশর-গাজা সীমান্তের রাফাহ চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গাজায় বসবাসরত বিদেশী নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি দিচ্ছে না ইসরায়েল। ইন্টারনেটের গতি ধীর করে দেওয়ায় সাংবাদিকদের যোগাযোগ ব্যাহত হচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন। গাজার সমর্থনে বিশ্বের বিভিন্ন শহরে মিছিল করেছে হাজারো মানুষ।

Tags: ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ
Previous Post

শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

Next Post

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

Next Post
মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT