চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত ইসরায়েল ও হামাস: ট্রাম্পের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 09, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে সাদা দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গাজায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপে একমতে পৌঁছেছে।

আজ (৯ অক্টোবর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন— “ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তিতে সম্মত হয়েছে।”

চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, যুদ্ধবিরতির শর্তাবলি ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ণ সমঝোতা হয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন এক সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু করবে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি যুদ্ধবিরতির এই প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। নেতানিয়াহু বলেন, “এটি ইসরায়েলের জন্য এক মহান দিন।”

২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। হাজারো ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

Tags: ইসরায়েলডোনাল্ড ট্রাম্পহামাস
Previous Post

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ

Next Post

অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Next Post
অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা, আরও যারা কোয়ার্টারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT